'বীরাঙ্গণা' বিশেষ চাহিদা সম্পন্ন হাওড়ার দুই নাবালিকা - The News Lion

'বীরাঙ্গণা' বিশেষ চাহিদা সম্পন্ন হাওড়ার দুই নাবালিকা




দি নিউজ লায়ন ;   নিজেদের শারীরিক অক্ষমতাকে জয় করে সাহসিকতার পরিচয় দিয়ে নিজ নিজ ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বীকৃতি মিলল বিশেষ চাহিদা সম্পন্ন দুই ছাত্রীর। 


উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের দুই ছাত্রী জাহিরা খাতুন ও বাসন্তী কুমার এবার বীরাঙ্গণা সম্মান পেলেন। মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে স্পেশাল অলিম্পিক ফুটবলে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা এবং স্টেট ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন করার জন্য জাহিরা খাতুন এবং হাতের দুটো ছোট আঙ্গুলে পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাস করার জন্য বাসন্তী কুমারকে এই বিশেষ সম্মান জানানো হলো।


শুক্রবার রাজ‍্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ দপ্তরের পক্ষ থেকে দু'জনের হাতে এই সাহসিকতার পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে খুব ছোটবেলায় বিশেষ চাহিদা সম্পন্ন জাহিরা উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে চলে আসে।সেখানে থাকাকালীন নিজের শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা পারদর্শী হয়ে ওঠে।এবারে এই বীরাঙ্গণা সম্মানে ভূষিত করা হলো।


অন্যদিকে নিজের দুই হাতে খুব ছোট পাঁচটি আঙ্গুল দিয়ে পড়াশুনা চালিয়ে যেতে থাকে বাসন্তী কুমার। নিজের ডানহাতের দুটি আঙুল দিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা পাশ করায় তাকেও এবারে এই সম্মানে ভূষিত করা হলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.